Saturday, October 3, 2026

শিক্ষা

কলকাতার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে বিভিন্ন বিষয়ে সহকারী অধ্যাপক নিয়োগের জন্য সরাসরি সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ণ সময়ের চুক্তিভিত্তিক পদে এই নিয়োগ হবে। সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর ২০২৬।

পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলির সুযোগ তৈরি করা সংশোধনী বিল। সরকারের বক্তব্য, নতুন ও অপেক্ষাকৃত দুর্বল বিশ্ববিদ্যালয়গুলিতে অভিজ্ঞ শিক্ষক ও কর্মীদের পাঠিয়ে শিক্ষার মান, পরিকাঠামো এবং প্রশাসনিক সক্ষমতা বাড়ানোই এই উদ্যোগের লক্ষ্য। তবে শিক্ষক সংগঠনগুলির একাংশের আশঙ্কা, এই আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্বশাসন ও শিক্ষকদের চাকরির নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে পারে।

ইসরোতে Scientist/Engineer ‘SC’ পদে নিয়োগের জন্য আবেদন চলছে।
Electronics, Mechanical ও Computer Science বিভাগে রয়েছে একাধিক শূন্যপদ।
যোগ্য BE ও B.Tech প্রার্থীদের জন্য রয়েছে সরকারি মহাকাশ গবেষণা সংস্থায় কাজের সুযোগ। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৫ মিনিট।

এই বিভাগের আরও খবর