Author: বিশ্বজিৎ দাস
বিশ্বজিৎ দাস রামকৃষ্ণ মিশন রেসিডেনশিয়াল কলেজ (অটোনমাস), নরেন্দ্রপুরের একজন অতিথি অধ্যাপক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পিএইচডি গবেষক। তিনি রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড় মঠ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক শিক্ষা সম্পন্ন করেছেন। আন্তর্জাতিক সম্পর্ক, সমকালীন বিশ্ব রাজনীতি ও রাজনৈতিক বিষয় নিয়ে তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। একাডেমিক গবেষণার পাশাপাশি তিনি সাংবাদিকতা ও গবেষণামূলক লেখালেখির সঙ্গে যুক্ত। গবেষণাপত্র প্রকাশ এবং সমসাময়িক রাজনৈতিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী লেখা প্রকাশে তিনি আগ্রহী। একাডেমিক গবেষণা ও সাংবাদিকতার সমন্বয়ের মাধ্যমে তিনি সমকালীন বিষয়গুলিকে গভীরভাবে বিশ্লেষণ করতে আগ্রহী।
জনগণনা শুধু দেশের মোট জনসংখ্যার হিসেব নয়। এর মাধ্যমে ভারতের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার তথ্য সংগ্রহ করা হয়। ২০২৭ সালের জনগণনায় ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।এই তথ্য ভবিষ্যতের উন্নয়ন ও প্রশাসনিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দীর্ঘ গবেষণার স্বীকৃতি, বাংলা সাহিত্য গবেষণায় অনন্য কৃতিত্বের জন্য ডি.লিট. পেলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অধ্যাপক শেখর রায়।
রাঁচি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ডি.লিট. পেলেন অধ্যাপক শেখর রায়। শঙ্করীপ্রসাদ বসুর জীবন ও সাহিত্য ছিল তাঁর গবেষণার বিষয়। দীর্ঘ গবেষণার স্বীকৃতি হিসেবে মিলল এই গুরুত্বপূর্ণ একাডেমিক সম্মান। শিক্ষা ও বাংলা সাহিত্য গবেষণায় তাঁর অবদানকে ঘিরে খুশি সহকর্মীরা।
নয়াদিল্লি ঘোষণাপত্রে সহমত ব্রিকস, জাতিসংঘ সংস্কারের ডাক মোদীর, আগামী বছর সভাপতিত্ব চিনের হাতে
নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতভাবে গৃহীত হল নয়াদিল্লি ঘোষণাপত্র ২০২৬। এই ঘোষণাপত্রে যুদ্ধ এবং একতরফা শুল্কনীতির বিরোধিতার পাশাপাশি জাতিসংঘ সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রস্তাব দিয়েছেন নাবিকদের জন্য নতুন এক জরুরি সহায়তা ব্যবস্থারও। সম্মেলনের শেষে আগামী বছরের জন্য জোটের সভাপতিত্বের ভার তুলে দেওয়া হয়েছে চিনের হাতে।
জলসম্পদ যখন কূটনীতির হাতিয়ার:সিন্ধু জলবণ্টন চুক্তির প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান সম্পর্ক
আন্তর্জাতিক রাজনীতিতে জলকে দীর্ঘদিন ধরে মূলত পরিবেশ ও উন্নয়নের বিষয় হিসেবে দেখা হয়েছে। কিন্তু নদীর জল যখন একাধিক রাষ্ট্রের কৃষি, খাদ্যনিরাপত্তা, বিদ্যুৎ উৎপাদন এবং মানুষের জীবনযাত্রার সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন সেটি আর শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ থাকে না। জল হয়ে ওঠে কূটনীতি, অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ উপাদান।
C. V. Vishveshwara: ভারতের ব্ল্যাক হোল ম্যান সিভি বিশ্বেশ্বর: যাঁর অর্ধ শতকের পুরনো ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিল LIGO
সিভি বিশ্বেশ্বর ব্ল্যাক হোল গবেষণায় ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নাম। ব্ল্যাক হোলের স্থিতিশীলতা নিয়ে তাঁর গবেষণা বিশ্ব বিজ্ঞানমহলে বিশেষ গুরুত্ব পায়।
কোয়াসিনরমাল মোড নিয়ে তাঁর কাজ বহু বছর পর LIGO পর্যবেক্ষণের সঙ্গে নতুনভাবে আলোচনায় আসে। বিজ্ঞান গবেষণার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানচর্চা ছড়িয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।
এভাবেও ফিরে আসা যায়! বাইশ বছরের খরা কাটিয়ে ডুরান্ড কাপ ইস্টবেঙ্গলের ঘরে, হাবাসের মগজাস্ত্রে ৪-১ গোলে বিধ্বস্ত মোহনবাগান,
ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলের দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত লাল হলুদ সমর্থকরা মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় এনে দিল ঐতিহাসিক ট্রফি। মাঠে খেলোয়াড়দের উচ্ছ্বাসে ফুটে উঠল দীর্ঘ অপেক্ষার অবসানের আনন্দ। এই সাফল্য নতুন মরশুমে ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।

