Author: চাকরি ও শিক্ষা প্রতিবেদক
কলকাতার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে বিভিন্ন বিষয়ে সহকারী অধ্যাপক নিয়োগের জন্য সরাসরি সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ণ সময়ের চুক্তিভিত্তিক পদে এই নিয়োগ হবে। সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর ২০২৬।
ইসরোতে Scientist/Engineer ‘SC’ পদে নিয়োগের জন্য আবেদন চলছে।
Electronics, Mechanical ও Computer Science বিভাগে রয়েছে একাধিক শূন্যপদ।
যোগ্য BE ও B.Tech প্রার্থীদের জন্য রয়েছে সরকারি মহাকাশ গবেষণা সংস্থায় কাজের সুযোগ। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৫ মিনিট।
সরকারি কলেজের শিক্ষক ও কর্মীদের বদলির আবেদন এবার অনলাইনে।
কাগজে আবেদন করার পুরনো ব্যবস্থা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চশিক্ষা দফতর।
পারস্পরিক বদলির ক্ষেত্রে দুই আবেদনকারীকে একই বিষয় পড়াতে হবে।
পুরনো অনিষ্পন্ন আবেদন থাকলে নতুন করে অনলাইনে আবেদন করতে হবে।
রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ফল প্রকাশের পরপরই শিক্ষক প্রশিক্ষণ কোর্সে ভর্তির প্রজ্ঞাপন জারি করল উচ্চশিক্ষা দফতর। ২০২৬ থেকে ২০২৮ শিক্ষাবর্ষের জন্য B.Ed, M.Ed, B.P.Ed এবং M.P.Ed কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ৭ সেপ্টেম্বর থেকে, পুরোটাই অনলাইনে। বেসরকারি কলেজের ক্ষেত্রে ফি এর ঊর্ধ্বসীমা রাখা হয়েছে আগের মতোই ৭৫ হাজার টাকাভূমিকা
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলিতে উচ্চশিক্ষার পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে। পর্যাপ্ত পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক এবং প্রয়োজনীয় পরিকাঠামোর ঘাটতি নিয়ে উদ্বেগ রয়েছে। এই পরিস্থিতির প্রভাব পড়ছে স্নাতক স্তরের শিক্ষা ও চার বছরের পাঠক্রমের বাস্তবায়নে। ষষ্ঠ সেমেস্টারের পর শিক্ষার্থীদের জন্য Exit Option নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রকের নৌবাহিনী শাখার অধীনে থাকা Naval Ship Repair Yard, Sri Vijaya Puram ITI যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের জন্য এক বছরের Technician Vocational অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামে আবেদনপত্র আহ্বান করেছে। মোট ৫০টা শূন্যপদের জন্য তেরোটা ভিন্ন ট্রেডে এই সুযোগ দেওয়া হচ্ছে, আর আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে জমা দিতে হবে।
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার তৃতীয় পর্ব এবং ২০২৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য তৃতীয় পর্বের সম্পূরক পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগে ২১ আগস্ট প্রবেশপত্র দেওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২৭ আগস্ট করা হয়েছে।
প্রশ্নপত্রে একাধিক ত্রুটির অভিযোগ পাওয়ার পর University Grants Commission National Eligibility Test অর্থাৎ UGC NET এর তিনটে বিষয়ে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে National Testing Agency বা NTA। ইংরেজি এবং কমার্স বিষয়ের পুনঃপরীক্ষা হবে ৯ সেপ্টেম্বর, আর সোসিওলজি বিষয়ের পুনঃপরীক্ষা হবে ১০ সেপ্টেম্বর। জুন মাসে অনুষ্ঠিত মূল পরীক্ষার প্রশ্নপত্রে তথ্যগত ভুল, বানান ভুল এবং অস্পষ্ট প্রশ্নের অভিযোগ তুলেছিলেন পরীক্ষার্থীরা।
ভারতের শিক্ষাব্যবস্থায় Artificial Intelligence বা AI এখন আর শুধু প্রযুক্তিগত আলোচনার বিষয় নয়, বরং একটা সুসংগঠিত জাতীয় কৌশলে পরিণত হয়েছে। ১০ হাজার কোটি টাকার IndiaAI Mission এবং National Education Policy 2020 এর হাত ধরে দেশজুড়ে শিক্ষায় AI এর ব্যবহার বাড়ছে দ্রুত গতিতে। তবে উচ্চশিক্ষায় এই প্রযুক্তি নিয়ে উঠছে নতুন প্রশ্নও, বিশেষ করে মূল্যায়ন এবং একাডেমিক সততা নিয়ে।
অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য আবেদন করা ভারতীয় পড়ুয়াদের নথি যাচাই আরও সহজ করতে চালু হল AAERI Verify। NeGD এবং Association of Australian Education Representatives in India বা AAERI এর যৌথ উদ্যোগে তৈরি এই platform DigiLocker এর সঙ্গে যুক্ত। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের academic, identity এবং financial documents নিরাপদে এবং consent based পদ্ধতিতে Australian universities এর সঙ্গে share করতে পারবেন।

