Browsing: কূটনীতি
জলসম্পদ যখন কূটনীতির হাতিয়ার:সিন্ধু জলবণ্টন চুক্তির প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান সম্পর্ক
আন্তর্জাতিক রাজনীতিতে জলকে দীর্ঘদিন ধরে মূলত পরিবেশ ও উন্নয়নের বিষয় হিসেবে দেখা হয়েছে। কিন্তু নদীর জল যখন একাধিক রাষ্ট্রের কৃষি, খাদ্যনিরাপত্তা, বিদ্যুৎ উৎপাদন এবং মানুষের জীবনযাত্রার সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন সেটি আর শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ থাকে না। জল হয়ে ওঠে কূটনীতি, অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ উপাদান।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত Sergio Gor প্রথমবারের মতো শ্রীনগর সফরে গিয়ে জম্মু কাশ্মীরকে ভারতের “গুরুত্বপূর্ণ অংশ” বলে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র তাদের ভ্রমণ পরামর্শ পুনর্বিবেচনা করবে। উপত্যকাকে নিরাপদ করে তোলার ক্ষেত্রে “অবিশ্বাস্য পদক্ষেপ” নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী Omar Abdullah র সঙ্গে সাক্ষাতের পর এই মন্তব্য করেন রাষ্ট্রদূত।
স্কোপিয়েতে ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরে উত্তর মেসিডোনিয়ার নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাণিজ্য, AI, স্বাস্থ্য, প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতা জোরদার করাই ছিল সফরের মূল লক্ষ্য।

