Browsing: Digital Economy
ভারতের ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা UPI গত এক দশকে দেশের অর্থনৈতিক লেনদেনের চেহারা বদলে দিয়েছে। বর্তমানে বিশ্বের তাৎক্ষণিক অর্থপ্রদানের ব্যবস্থায় ভারতের UPI একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। ২০২৪ সালের হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে তাৎক্ষণিক অর্থপ্রদানের লেনদেনের প্রায় ৪৯ শতাংশের সঙ্গে UPI যুক্ত ছিল। দেশের এই প্রযুক্তি এখন ভারতীয় সীমানা পেরিয়ে একাধিক দেশেও পৌঁছে গিয়েছে।
ভারতে দ্রুত বাড়ছে ডেটা সেন্টার শিল্পে বিনিয়োগ। AI ও ক্লাউড পরিষেবার চাহিদায় এই পরিকাঠামোর গুরুত্ব বাড়ছে। তবে দেশের বিশাল GDP-র তুলনায় প্রত্যক্ষ অর্থনৈতিক প্রভাব এখনও সীমিত। ডেটা সেন্টার ঘিরে প্রযুক্তি ও শিল্পের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে।
বিশ্বের প্রযুক্তি প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র ও চীন কেন এগিয়ে রয়েছে? Messaging থেকে AI পর্যন্ত কোন খাতে কার দাপট বেশি? ভারতের শক্তি, সীমাবদ্ধতা এবং ভবিষ্যতের সম্ভাবনা এক নজরে দেখুন। সহজ চার্ট ও ভিজ্যুয়ালের মাধ্যমে প্রযুক্তি বিশ্বের বর্তমান চিত্র।

