Browsing: National Security
দেশের কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর, যা “চিকেন নেক” নামেও পরিচিত, সেখানে সীমান্ত নিরাপত্তা পরিকাঠামোর জন্য দীর্ঘদিনের আটকে থাকা জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে নতুন রাজ্য প্রশাসনের অধীনে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah সম্প্রতি রাজ্য সফরে গিয়ে জানান, ২০১৪ সাল থেকে বকেয়া থাকা ১১২৯ একর জমির মধ্যে ১১০০ একর হস্তান্তর সম্পন্ন হয়েছে নতুন সরকার গঠনের মাত্র ৪৫ দিনের মধ্যেই। এই জমি ব্যবহার করা হবে সীমান্ত বেষ্টনী এবং নিরাপত্তা পরিকাঠামো সম্পূর্ণ করার কাজে।
১৯ আগস্ট শিলংয়ে খাসি স্টুডেন্টস ইউনিয়ন (KSU)-এর আয়োজিত কালো পতাকা-মোটরসাইকেল মিছিলের পর যে হিংসার বিস্ফোরণ ঘটল, তাকে নিছক আইন-শৃঙ্খলার অবনতির ঘটনা হিসেবে দেখলে বিষয়টির গভীরতর তাৎপর্য অধরা থেকে যাবে। পাথর ছোড়া, হামলা, অগ্নিসংযোগ এবং যানবাহন ভাঙচুর নিঃসন্দেহে গুরুতর অপরাধ। কিন্তু শিলংয়ের বাঙালি সম্প্রদায়ের কাছে সবচেয়ে অস্বস্তিকর দৃশ্যগুলির একটি উঠে এসেছে রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন (R&R) কলোনি থেকে—যেখানে স্বামী বিবেকানন্দের একটি স্মারক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি ভাঙচুর করে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এগুলি নিছক কিছু সরকারি বা জনসাধারণের সম্পত্তি ছিল না। এগুলি ছিল স্মৃতির অংশ।

