Browsing: Xi Jinping
য়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে একসঙ্গে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। ১১ সদস্যের সম্প্রসারিত ব্রিকস যখন বিশ্বশাসনে আরও বড় ভূমিকার দাবি তুলছে, তখন অভ্যন্তরীণ মতপার্থক্যও সামনে আসছে। অর্থনৈতিক সহযোগিতা, স্থানীয় মুদ্রায় লেনদেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠান সংস্কার এবং Global South-এর প্রতিনিধিত্ব বাড়ানোর প্রশ্নে ঐকমত্য তৈরি হলেও পশ্চিম এশিয়ার সংঘাত এবং সদস্যদের ভিন্ন কূটনৈতিক অবস্থান ব্রিকসের সামনে বড় পরীক্ষা তৈরি করেছে।
নয়াদিল্লি ঘোষণাপত্রে সহমত ব্রিকস, জাতিসংঘ সংস্কারের ডাক মোদীর, আগামী বছর সভাপতিত্ব চিনের হাতে
নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতভাবে গৃহীত হল নয়াদিল্লি ঘোষণাপত্র ২০২৬। এই ঘোষণাপত্রে যুদ্ধ এবং একতরফা শুল্কনীতির বিরোধিতার পাশাপাশি জাতিসংঘ সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রস্তাব দিয়েছেন নাবিকদের জন্য নতুন এক জরুরি সহায়তা ব্যবস্থারও। সম্মেলনের শেষে আগামী বছরের জন্য জোটের সভাপতিত্বের ভার তুলে দেওয়া হয়েছে চিনের হাতে।

