Author: আন্তর্জাতিক ডেস্ক
নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভ। রাজনৈতিক সম্পর্ক থেকে প্রতিরক্ষা, জ্বালানি থেকে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, একাধিক ক্ষেত্রে সহযোগিতা পর্যালোচনা করেছেন দুই নেতা।
নয়াদিল্লির ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের। প্রতিরক্ষা, বাণিজ্য, মহাকাশ, ফিনটেক এবং শিক্ষার মতো একাধিক ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে।
য়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে একসঙ্গে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। ১১ সদস্যের সম্প্রসারিত ব্রিকস যখন বিশ্বশাসনে আরও বড় ভূমিকার দাবি তুলছে, তখন অভ্যন্তরীণ মতপার্থক্যও সামনে আসছে। অর্থনৈতিক সহযোগিতা, স্থানীয় মুদ্রায় লেনদেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠান সংস্কার এবং Global South-এর প্রতিনিধিত্ব বাড়ানোর প্রশ্নে ঐকমত্য তৈরি হলেও পশ্চিম এশিয়ার সংঘাত এবং সদস্যদের ভিন্ন কূটনৈতিক অবস্থান ব্রিকসের সামনে বড় পরীক্ষা তৈরি করেছে।
ব্রিকস মঞ্চে নাবিকদের নিরাপত্তা নিয়ে নতুন আন্তর্জাতিক উদ্যোগের প্রস্তাব। বিপদে পড়া নাবিকদের দ্রুত সহায়তার জন্য সমন্বিত ব্যবস্থার ভাবনা। সামুদ্রিক কর্তৃপক্ষ ও কূটনৈতিক মিশনগুলিকে একসূত্রে আনার লক্ষ্য। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ।
নয়াদিল্লিতে ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ১৮তম BRICS শীর্ষ সম্মেলন। সম্মেলন ঘিরে ভারতের রাজনৈতিক পরিসরে উঠে এসেছে ভিন্নমত। কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদম্বরম সাম্প্রতিক BRICS বৈঠকগুলি থেকে ভারতের কী বাস্তব লাভ হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে কংগ্রেস সাংসদ শশী থারুর ভারতের আয়োজক হওয়ার কূটনৈতিক গুরুত্ব এবং আন্তর্জাতিক মর্যাদার কথা তুলে ধরে সম্মেলনকে গুরুত্বপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন।
আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো দেশে যে চিকিৎসার খরচ ছয় লক্ষ ডলার পর্যন্ত হতে পারে, সেই একই ক্যান্সার চিকিৎসা এখন চিনের সাংহাইয়ে করানো যাচ্ছে তার অর্ধেকেরও কম খরচে। CAR-T থেরাপি নামে পরিচিত এই চিকিৎসার জন্য পশ্চিমী দেশ থেকে ক্রমশ চিনমুখী হচ্ছেন রোগীরা
কানাডার সঙ্গে হাজার কোটি ডলারের ইউরেনিয়াম চুক্তির পরে এবার উজবেকিস্তানের সঙ্গেও দীর্ঘমেয়াদি সরবরাহ কাঠামো নিয়ে এগোচ্ছে ভারত। অথচ দেশের নিজের মাটিতেই মজুত আছে চার লক্ষের বেশি টন ইউরেনিয়াম আকরিক। মেঘালয়ের মতো রাজ্যের আপত্তিতে সেই সম্পদ তোলাই যাচ্ছে না, ফলে জ্বালানি নিরাপত্তার জন্য দিল্লিকে বারবার তাকাতে হচ্ছে বিদেশের দিকে।
নেপাল তিব্বত সীমান্তে আচমকা হড়পা বানে বিপর্যস্ত রাসুয়া। ভোটেকোশী নদীর জল ও কাদার স্রোতে ভেসে গিয়েছে ঘরবাড়ি, গাড়ি এবং সেতু। বহু মানুষের মৃত্যু হয়েছে, নিখোঁজ বহু পর্যটক। তাঁদের মধ্যেই কলকাতা থেকে মানস সরোবর যাত্রায় যাওয়া ৩২ জনের একটি দল রয়েছে। প্রাথমিক ভাবে তুষারধস এবং নদীর গতিপথ আটকে গিয়ে আচমকা জল নেমে আসাকেই বিপর্যয়ের সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন এস জয়শঙ্কর। তিনি ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যতমুখী সম্পর্কের ওপর জোর দিয়েছেন। পাকিস্তানের প্রসঙ্গে সন্ত্রাসবাদ নিয়ে ভারতের কঠোর অবস্থানও স্পষ্ট করেছেন তিনি। তাঁর বক্তব্যে ভারতের বাস্তববাদী প্রতিবেশী নীতির একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে।
দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে সরাসরি প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন BNP র প্রার্থী Mirza Fakhrul Islam Alamgir। মোট ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট দেন, যার মধ্যে ২৫৫টা ভোট পেয়ে জয়ী হন ৭৮ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী, Jamaat e Islami র নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী Liberal Democratic Party র চেয়ারম্যান Oli Ahmed পান ৮৮টা ভোট।

