Browsing: শিক্ষা খবর
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলির সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তেজনা ছড়ায়। সংঘর্ষের পর ক্যাম্পাসে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বহিরাগত প্রবেশের অভিযোগ সামনে এসেছে। বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে থাকা শিল্পী নন্দলাল বসুর নকশা করা ঐতিহাসিক প্রতীকের একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় একাধিক ছাত্র আহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার তৃতীয় পর্ব এবং ২০২৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য তৃতীয় পর্বের সম্পূরক পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগে ২১ আগস্ট প্রবেশপত্র দেওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২৭ আগস্ট করা হয়েছে।

