Browsing: Kolkata News
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলে ‘ঋষি অরবিন্দ বিশ্ববিদ্যালয়’ করার দাবি, গণস্বাক্ষরের পথে বিজেপি বিধায়ক শর্বরী মুখার্জী
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘ঋষি অরবিন্দ বিশ্ববিদ্যালয়’ করার দাবি তুলেছেন যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ত্রিগুণা সেন অডিটোরিয়ামে আয়োজিত একটি জাতীয়তাবাদী সম্মেলন থেকে এই দাবি সামনে আসে। প্রয়োজন হলে গণস্বাক্ষর সংগ্রহ করে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, উচ্চশিক্ষা দফতর এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এই দাবিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সংঘর্ষকে ঘিরে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিষ্ঠানের ঐতিহাসিক প্রতীক, আর সেই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। শিল্পাচার্য নন্দলাল বসুর সঙ্গে যুক্ত এই প্রতীক কেবল একটি বিশ্ববিদ্যালয়ের পরিচয়চিহ্ন নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে জাতীয় শিক্ষা আন্দোলন, ভারতীয় শিল্পের ঐতিহ্য এবং যাদবপুরের দীর্ঘ বৌদ্ধিক ইতিহাস। সংঘর্ষের মধ্যে প্রতীকের ক্ষতি তাই রাজনৈতিক অশান্তির একটি দৃশ্যমান চিহ্ন হয়ে ওঠার পাশাপাশি সামনে এনেছে আরও গভীর একটি প্রশ্ন, রাজনৈতিক সংঘাতের মধ্যে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক উত্তরাধিকার কতটা নিরাপদ? এই ঘটনার পর শিল্পী, শিক্ষক, ছাত্র এবং প্রাক্তনীদের প্রতিক্রিয়ায় সেই উদ্বেগই ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।
দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরে আবেগঘন ভাষণ দেন তসলিমা নাসরিন। নির্বাসন, বাকস্বাধীনতা, নারী অধিকার এবং ধর্মীয় মৌলবাদ নিয়ে তাঁর বক্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

